শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের মাধ্যমে মানুষ সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারছে : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ : মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন আয়োজন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ আলোচনা জাতীয় সংসদের দু’টি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ উদযাপন করেছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ একটি ঐতিহাসিক ঘটনা।

জাতীয় সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার রাতে ‘সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের বার্ষিক শীতকালীন প্রীতিভোজ-২০২২’ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু. পার্লামেন্ট জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী, সংসদ সচিবালয়ের পরিচালক মো. তারিক মাহমুদ, সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট ও কাজী সোহাগ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, করোনার মধ্যেও সংবিধানের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সকলের অর্থনৈতিক সুরক্ষা ও মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। সারাবিশ্বে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান করোনা সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। সবসময়ই তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। অতীতে যারা পার্লামেন্ট বিটে কাজ করেছেন তারাও খুবই আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। এছাড়া এই বিটে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্তি খুবই যুগোপযোগী ও ইতিবাচক। যা প্রতিনিয়ত বাড়ছে। সংসদীয় কার্যক্রম তুলে ধরতে পার্লামেন্ট জার্নালিস্টরা আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit