শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

খালেদা জিয়াকে হত্যার যড়যন্ত্র করছে সরকার : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে, সুনামী হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ২০১৪ সালের এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার বিনা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ বার বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit