মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মোমিনুলের দৃষ্টি এখন ক্রাইস্টচার্চে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

স্পোর্টস ডেস্ক :  সাকিব-তামিমকে ছাড়াই অনেকটা বলে-কয়েই নিউজিল্যান্ডকে হারিয়ে দিল টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া এই জয়টা এসেছে ইতিহাস গড়েই। ২১ বছরের ইতিহাসে ৩২টি ম্যাচ খেলার পরই হারানো গেল সম্প্রতি টানা ৮টি সিরিজ ও ১৭ ম্যাচে অজেয় টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে, তাও আবার তাঁদের মাটিতেই। এরপরও নিজে শান্ত থেকে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আসন্ন ক্রাইস্টচার্চ টেস্টের দিকেই নজর দিতে বললেন অধিনায়ক।

মূলত যে কোনো ম্যাচে খেলতে নামার আগেই নিজেদের লক্ষ্যের কথা জানান টেস্ট অধিনায়ক মোমিনুল হক সৌরভ। যেমনটা জানিয়েছিলেন এই ম্যাচের আগেও। তবে টেস্টে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী থাকায় মোমিনুলের নতুন বছরের সে প্রত্যয়কে হয়ত খুব একটা আমলে নেয়নি কেউই। তবে অধিনায়কের সে কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন তাঁর টিম মেটরা। ছিনিয়ে এনেছেন বহুলাকাঙ্ক্ষিত অনন্য এক জয়।  

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের তিক্ত অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ এবারের বছরটা শুরু করেছে ঐতিহাসিক এক জয় দিয়েই। একগাদা রেকর্ড গড়া এই জয়ের পরও শান্ত থাকছেন মোমিনুল। তরতাজা এই জয়ের সুখস্মৃতি ভুলে তাঁর দৃষ্টি এখন সিরিজের দ্বিতীয় টেস্টেই।

ক্রাইস্টচার্চে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া মোমিনুল হক এখন থেকেই সেই ম্যাচের প্রতি দিতে চান পূর্ণ মনোযোগ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হত। আমরা তা করতে পেরেছি। তবে আমাদের এই জয়ের কথা ভুলে এখন ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’

টাইগারদের জয়ের ক্ষুধার মর্মার্থ আরও গুরুত্ববহ হয়েছে যেন এই জয়ের পরই। অধিনায়ক জানালেন, শুধু তিনিই নন, দলের প্রত্যেকেই এমন জয়ের জন্য মুখিয়ে ছিলেন।

মোমিনুল হক বলেন, ‘দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য মুখিয়ে ছিল সবাই। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে প্রত্যেকে। বোলাররাই মূলত জয় এনে দিয়েছে। প্রথম ও দ্বিতীয়- দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে ঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit