শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি : ইবাদত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন আজ মঙ্গলবার শেষ বেলায় ৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সামনে ঐতিহাসিক টেস্ট জয়ের দুয়ার খুলে দিয়েছেন ইবাদত হোসেন। যদিও এই পেসারকে একাদশে নেওয়া নিয়ে বেশ প্রশ্ন ছিল। কিন্তু চলতি টেস্টে এই পেসার দারুণ গতি ও নিয়ন্ত্রণ দেখিয়ে যাচ্ছেন। উইকেটের অধারাবাহিক বাউন্সও ছিল ইবাদতের পক্ষে। কাল সকালে বল হাতে তার ওপর গুরুদায়িত্ব থাকবে।

দিনের খেলা শেষে ইবাদত বলেন, ‘আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি। দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং–সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি, কীভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা পক্ষে থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি, কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি।’

বাংলাদেশের পেসাররা দেশে কখনই পেস সহায়ক উইকেট পায় না। সেই চিরচরিত ধীরগতির ঘূর্ণি উইকেটে খেলা হয়। ইবাদতের আশা, অদূর ভবিষ্যতে বিদেশের মাটিতে তাসাকিন-শরীফুলরাও আগুনে বোলিং করবে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থ ও সাপোর্ট স্টাফ- সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি। এই দলই চাইছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে। দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই হলো, বিদেশের মাটিতে জেতা শুরু করব।’

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit