শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

একের পর এক দুঃসংবাদে চাপে ভারতীয় শিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই ছিটকে গেছেন রোহিত শর্মা। জোহানেসবার্গ টেস্টে মাঠেই নামতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। আর পেটের সমস্যায় দ্বিতীয় টেস্টের জন্যও বিবেচিত হননি শ্রেয়াস আইয়ার। এবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার মোহাম্মদ সিরাজ। ক্রমাগত দুঃসংবাদে দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশ চাপেই পড়ল টিম ইন্ডিয়া।

সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে গোড়ালি মচকে মাঠ ছাড়তে হয়েছিল পেসার জাসপ্রীত বুমরাহকে। যদিও পরে মাঠে ফেরেন তিনি এবং বলও করেন। এবার জোহানেসবার্গে প্রথম দিনের একেবারে শেষ বেলায় হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয় সিরাজের। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৭তম ওভারে ৫টি বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে তাঁর ওভারটি সম্পূর্ণ করেন শার্দুল ঠাকুর।

যদিও বিসিসিআইয়ার তরফে সিরাজের চোট নিয়ে এখনও কোনও আপডেট দেয়া হয়নি। চোট গুরুতর কিনা, তিনি দ্বিতীয় দিনে মাঠে নামতে পারবেন কিনা- আপাতত সে বিষয়ে কোনও নির্দিষ্ট খবর নেই। তবে হ্যামস্ট্রিংয়ের সমস্যা জটিল হলে জোহানেসবার্গ টেস্টে মুশকিলেই পড়তে পারে ভারত। 

কেননা, তাঁদের হাতে নেই বড় রানের পুঁজি। প্রোটিয়া পেস তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র দুইশ রান তুলতেই গুটিয়ে যায় ভারত। তাই কোনও কারণে সিরাজের মতো একজন বোলার বল করতে না পারলে, স্বাগতিক ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যেতে পারে।

চলতি জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে অল-আউট হয়ে যায় ভারত। দলের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলই সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া, রবিচন্দ্রন অশ্বিন করেন ৪৬ রান। 

স্বাগতিক বোলারদের মধ্যে মারকো জানসেন ৩১ রানে ৪টি উইকেট দখল করেন। এছাড়া কাগিসো রাবাদা ও ডুয়ান্নে অলিভিয়ার নেন ৩টি করে উইকেট। 

পরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিল এলগার ১১ রানে কিগান পিটারসেন ১৪ রানে ক্রিজে আছেন।

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit