রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

রাজধানীর তুরাগে বসতবাড়িতে আগুন, ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। 

তুরাগ থানার এসআই সজল কান্তি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit