বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের শরীরে বডিওর্ন ক্যামেরা’র শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২১৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে প্রথমবারের মত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালুর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম ট্রাফিক পুলিশের মাঝে ক্যামেরা প্রদানের মধ্যদিয়ে বডিওর্ন ক্যামেরার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, বিভিন্ন সময় পুলিশ দায়িত্ব পালনকালে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুলিশ সদস্যরা যাতে সতর্কতার সাথে ডিউটি করতে পারে এজন্য বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ, বিপিএম (বার) বডিওর্ন ক্যামেরা চালুর উদ্যোগ গ্রহণ করেছেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)  মারুফা জামালএবং টিআই সাদাকাতুল বারী, ট্রাফিক সার্জেন্ট মুস্তাফিজুর রহমানসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit