বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিয়েনায় ডাক টিকেট উন্মোচন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়েছে। এছাড়া অস্ট্রিয়া বাংলাদেশকে প্রায় দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাক টিকেট দু’টি উন্মোচন করেন। 

ডাক টিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।  আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 
   
দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন। -বাসস

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit