শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা॥ সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর ২০২৮ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে আইসল্যান্ড-মন্টেনিগ্রো শপথ নিয়েই ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা কলম্বিয়া সরকারের

বছর শুরুর মাসে তীব্র শৈত্যপ্রবাহের আশংকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

ডেস্ক নিউজ :  দেশের বেশির ভাগ এলাকায় চলমান শীতের প্রকোপ আরও বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃতি হতে পারে। 

আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, দেশের আকাশ থেকে মেঘ সরে যাওয়ায় দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে ধারাবাহিকভাবে শীত বাড়ার পাশাপাশি শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

এর প্রভাবে জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে।

বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় গত ২-১ দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমেছে। শীতের পাশাপাশি উত্তরাঞ্চলে কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

কিউএনবি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit