রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

আশুলিয়ায় ভেসে উঠলো মৃত ডলফিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৭০ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার তুরাগ নদে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। পরে স্থানীয় জেলেরা নদের পানি থেকে তীরে উঠিয়ে আনেন। রোববার সন্ধ্যায় জাল দিয়ে ডলফিনটি তীরে উঠিয়ে আনেন জেলেরা। এরআগে একইদিন বিকেলে স্থানীয় তুরাগ নদের আশুলিয়া বাজার সংলগ্ন ঘাটে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, আগে কখনো এই নদীতে ডলফিন দেখননি তারা। রোববার  বিকালে আশুলিয়া বাজার সংলগ্ন তুরাগের ঘাটে মাছ ধরতে গিয়ে তুরাগ নদে একটি ডলফিন ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে জাল দিয়ে ডলফিনটি তীরে তুলে আনেন। এসময় ডলফিনের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। মূলত নদীর পানিতে কারখানার নির্গত রাসায়নিক অতিমাত্রায় মিশ্রিত থাকার ফলেই ডলফিনটি মারা গেছে। 
এবিষয়ে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সরকার বলেন, এটা গ্যাংগিজ ডলফিন বা বাংলায় হলো গাঙ্গের শুশুক। এক সময় পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল। মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণি। তবে এই অঞ্চলে গত ১০-১৫ বছরের মধ্যে এরকমের শুশুক দেখা যায়নি বা শোনাও যায়নি।  হয়ত কোনভাবে বুড়িগঙ্গা থেকে এখানে এসেছিলো। ডলফিনটি মারা যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন,  ঢাকার আশপাশের পরিবেশ প্রতিবেশটা দূষণের কারণে জলজ জীববৈচিত্র মারাত্মক হুমকির সম্মুখীন। সেই সাথে এই প্রাণির যে খাদ্যাভাস সেটা তুরাগ নদীতে এখন নেই। বিষাক্ততা, খাদ্য স্বল্পতা, অথবা কোন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। মৃত্যুর কারণটা নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষকের সাথে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয়দের অনুরোধ করছি পরবর্তীতে নদীতে এ ধরনের প্রাণী দেখতে পাওয়া গেলে তাদেরকে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit