রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন, রোজি সভাপতি ও শাপলা সম্পাদক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জানুয়ারী) দুপুরে জেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ্যাড. জিন্নাত আরা রোজীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং জেলা বিএনপি লালমনিরহাটের সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, প্রধান বক্তা হিসেবে সুলতানা আহমেদ বিশেষ অতিথি হিসেবে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুনাহার বেবি, সাইদা রহমান, রোজিনা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 
এসময় সম্মেলনে বক্তারা সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখে আর আমরা স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাদের নেতা স্বপ্ন বাস্তবায়ন করা শিখিয়েছে। আমরা এমন স্বপ্ন বাস্তবায়ন করবো আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন এবং আগামীতে রাস্ট্র পরিচালনা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। এছাড়া দ্রব্যমুল্যের উর্দ্ধগতিসহ নানা বিষয়ে সমালোচনা করেন তারা। পরে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস জেলা মহিলা দলের আংশিক মহিলা দলের কমিটি ঘোষণা করেন,এতে এ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজীকে সভাপতি নুপুরকে সহসভাপতি এ্যাডভোকেট আন্জুমান আরা শাপলাকে সাধারণ সম্পাদক এবং বেলিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit