রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

উলিপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ফল বিপর্যয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টি ইউপিতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। এছাড়া ৪টি ইউনিয়নে বিভিন্ন অভিযোগে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়নি। ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ৩টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে জাতীয় পাটি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। অধিকাংশ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ফল বিপর্যয় হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জানা গেছে, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী সিরাজুল হক সরদার ৯শ ৮০ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন, এই ইউপিতে মোটর সাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। থেতরাই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল জলিল সরকার ২ হাজার ১শ ৬৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন, এই ইউপিতে আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪শ ৫০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। গুনাইগাছ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রউফ ৩ হাজার ৮১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, এই ইউপিতে ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমান ৬ হাজার ৮শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী আকতার হোসেন ২ হাজার ১৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, এই ইউপিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে বাবলু মিয়া ২হাজার ৫শ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পান্ডুল ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী তহসীন আলী ৩ হাজার ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, এই ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী আমিনুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ৯শ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল গফফার ৪ হাজার ৬শ ৭৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, এই ইউপিতে ঘোড়া প্রতীক নিয়ে ৮ হাজার ৯২ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক বিজয়ী হয়েছেন। বজরা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী রেজাউল করিম আমিন ৮ হাজার ৯শ ১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, এই ইউপিতে ঘোড়া প্রতীক নিয়ে ৯ হাজার ২শ ৬১ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম সরদার বিজয়ী হয়েছেন।

অপর দিকে হাতিয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে শায়খুল ইসলাম নয়া ৮ হাজার ২শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী জাতীয় পার্টির বিএম আবুল হোসেন পেয়েছেন ৭ হাজার ৭শ ৮৬ ভোট ও দলদলিয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে লিয়াকত আলী ৪ হাজার ২শ ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মুন্সি ৪ হাজার ১শ ৬০ ভোট পেয়েছেন । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তবকপুর ও দূর্গাপুর ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই এর অভিযোগে চুড়ান্ত ভাবে ফলাফল স্থগিত করা হয়েছে। এছাড়া বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ১টি ও সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের ১টি কেন্দ্রের ফলাফল রিটানিং কর্মকর্তার কার্যালয়ে না পৌছানোয় এ দুইটি ইউপির বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়নি।

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit