বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি। প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অদূর ভবিষ্যতে সেই লক্ষ্যও পূরণ হবে। আজ রবিবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নব-নিয়োগকৃত ট্রেইনি রিক্রুট কনস্টবল-২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে। আর এই ব্রত মননে ও বিশ্বাসে ধারণ করতে হবে। কারণ পুলিশে যোগদান কোনো চাকরি নয়, এটি সেবা। দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ একাডেমিতে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় তাকে স্বাগত জানান আইজিপি, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ পরীবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় দেশব্যাপী পুলিশ সদস্য নিয়োগ পেয়েছিল। নিয়োগপ্রাপ্ত সেই তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবলদের এই মৌলিক প্রশিক্ষণ শুরু হলো। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী বেগম জীশান মীর্জা। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit