শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা॥ সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর ২০২৮ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে আইসল্যান্ড-মন্টেনিগ্রো

ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে কী লিখেছেন আবদুল মোমেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

ডেস্ক নিউজ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ জানিয়ে এ চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইংরজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবদুল মোমেন চিঠি পাঠিয়েছেন অ্যান্থনি ব্লিঙ্কেনকে। অ্যান্থনি ব্লিঙ্কেনকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে র্যা বের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টি রয়েছে।

চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে র্যা বের শক্তিশালী ভূমিকার কথা চিঠিতে উল্লেখ করা হয়। গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যা বের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করে বাংলাদেশ।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন— চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (র‌্যাবের বর্তমান মহাপরিচালক), বেনজীর আহমেদ (সাবেক র্যা ব মহাপরিচালক, জানুয়ারি ২০১৫-এপ্রিল ২০২০), খান মোহাম্মদ আজাদ (বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন ২০১৯) এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল-২০১৬- সেপ্টেম্বর ২০১৮)। একে আবদুল মোমেন মার্কিন এ নিষেধাজ্ঞাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে চলে।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit