শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নতুন বছরে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১২৮ Time View

 

ডেস্ক নিউজ : শুরু হয়ে গেছে ২০২২ সাল। বছরের প্রথম দিন থেকেই সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে দুই দলই সমানে সমানে লড়ছে। সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই দুর্বল। সেটা ঘরের মাঠে হোক কিংবা দেশের বাইরে। নতুন বছরে টাইগারদের জন্য আরো কঠিন পরীক্ষা আছে। সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে প্রতিবেশী ভারত। এ বছরের শেষেই বিরাট কোহলিদের আসার কথা। ওই সফরে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় বিদায়ি বছরে ভারতের সব অর্জন ম্লান হয়ে গেছে। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথমবার হারতে হয়েছে। সেটাও ১০ উইকেটে! ওয়ানডে আর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে। যা নিয়ে মাঠের বাইরে বিতর্ক হয়েছে। নতুন বছরে বাংলাদেশ ছাড়াও ভারতের সামনে অনেক ম্যাচ আছে। আগামী ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে কোহলিদের নতুন বছর শুরু হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এর পরেই ৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ৫ মার্চ থেকে। তিনটি টি-টোয়েন্টি ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর শুরু হয়ে যাবে আইপিএল।

কোটিপতি লিগ শেষে আগামী ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২, ১৪, ১৭ ও ১৯ জুন। হোম সিরিজ শেষে ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে। সেখানে ম্যানচেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা গত বছরে করোনায় বাতিল হওয়া সিরিজের পঞ্চম টেস্ট। এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।

ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যারিবিয়ান সফর থেকে ফিরে প্রথমে খেলতে হবে এশিয়া কাপ এবং এর পরপরই অস্ট্রেলিয়ায় যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বিরাট কোহলিদের বাংলাদেশ সফরে আসার কথা আছে। এই সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit