সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

ঝিকরগাছায় বিএনপির শীর্ষ ৩৪ নেতার বিরুদ্ধে নাশকতামুলক মামলা আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮২ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানায় বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের শীর্ষ ৩৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ৬০/৭০ জনের নামে কথিত নাশকতামুলক মামলা হয়েছে। ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। যার নং-০২, তাং-০১/০১/২০২২ ইং। ধারা-১৯৭৪ সালের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ ধারার অপরাধ। উক্ত মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, পুরান্দরপুর গ্রামের মৃতঃ সাইদ আলী বিশ^াসের ছেলে পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান হাসান, উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মইনুল ইসলাম ও মোবারকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পৌর ছাত্রদলের সদস্য সচিব নাইম হোসেন ডনি।

এছাড়া উক্ত মামলায় আসামী করা হয়েছে, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল হুদা, পৌর বিএনপির সভাপতি হারুণ অর রশীদের ছেলে মারুফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, আহবায়ক আরাফাত হোসেন কোমল, পৌর যুবদল নেতা আজিম উদ্দিন, নুরুন্নবী খাঁন শিপন, ছোট বাবু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান আলী, পৌর যুবদল নেতা শামিম রেজা, কীর্তিপুর গ্রামের ইউনুস আলী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, তৌহিদুজ্জামান বাবু, ডাবলু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পিয়াল হাসান, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান কালু, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরদার শহিদুল ইসলাম বুদো, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, পুরানন্দরপুর গ্রামের মোস্তফার ছেলে শাকিল হোসেন, মৃত-খোদা বক্সের ছেলে মিজানুর রহমান বিশ্বাস, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম কাদের বাবলু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবলা, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রোকনুজ্জামান, হাজের আলী গ্রামের বিএনপি নেতা বাবলুর রহমান, বেবুল হোসেন ও কবির হোসেন। এছাড়া উল্লেখিত মামলায় আরও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। আটককৃতদেরকে শনিবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী অফিসার এস আই নজরুল ইসলাম জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit