সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

ট্রাকের নিচে মোটরসাইকেল, টেনে নিয়ে গেল ২০০ গজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ Time View

 

ডেস্কনিউজঃ কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০১ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার মোকাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুমিল্লা যাচ্ছিলেন। পথে কাবিলা এলাকায় পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। ২০০ গজ দূরে গিয়ে ট্রাকটি থামিয়ে চালক পালিয়ে যান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit