শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নওগাঁর হাটকালুপাড়া ইউপির ৩নং ওর্য়াডের ভোট পুন:রায় নির্বাচনের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে নির্বাচনের ফলাফল প্রত্যাখান পুন:নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়শিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম ভোলা বলেন, সকাল ১০টায় আমার এজেন্টদের কাছ থেকে নির্বাচনী ফলাফল সিটে স্বাক্ষর করে নেন। মেম্বার প্রার্থীদের ভোট গণনার ফলাফল ঘোষণা না দিয়ে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাগণ ব্যালেটগুলো বস্তাবন্দী করে নিয়ে চলে যায়। এসময় আমরা জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন শুধু মোরগ প্রতীক ২৫টি ভোট নষ্ট হয়েছে।

আমরা নষ্ট ২৫টি ভোট দেখতে চাইলে প্রিজাইডিং অফিসার না দেখিয়ে এবং পূনরায় ভোট গননা না করে টিউবয়েল প্রতিকের প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে নানা রকম কারচুপীর মাধ্যমে প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এবং ভোটের পরে স্কুলের টয়লেট থেকে মোরগ প্রতিকে সীল মারা ব্যাটল পাওয়া গেছে বলে তিনি জানা। এ নিয়ে এলাকার জনগন মনে করছে ভোট কারচুপী হয়েছে। এ বিষয়ে তিনি নওগাঁ জেলা প্রশাসক, আত্রাই উপজেলা নির্বাহী অফিস, উপজেলা নির্বাচন অফিসার সহ উপজেলা বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন বলে জানান তিনি। তিনি সহ উপস্থিত নেতৃবৃন্দ পুণরায় নির্বাচনের জন্য দাবী জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোরগ প্রতিকের প্রার্থী রেজাউল করিম ভোলা, এজন্টে মহিলা রেশমা খাতুন,আরজুমা বিবি,আমিনুল ইসলাম উজ্জল,সেলিম,হবিবর রহমান প্রমূখ। উক্ত মানববন্ধনে এলাকার প্রায় ৫শতাধিক ওই ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটার ও স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ অংশগ্রহন করেন। অত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আখতারুজ্জামান এর নিকট একাধিকবার মোবাইল ফোনে জানতে চাইলি তিনি সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে ফোন কেটে দেন। উল্লেখ্য যে, ওই কেন্দ্রে বড় শিমলা গ্রামের ১হাজার ১৯৯ ভোট রয়েছে। সেখানে মোরগ প্রতীক নিয়ে রেজাউল করিম ভোলা পেয়েছেন ৪৮৮ ভোট ও টিউবয়েল নিয়ে রফিকুল ইসলাম পেয়েছেন ৪৯৫ ভোট ।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit