রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নওগাঁয় নওযোয়ান বন্ধু সভার উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নওযোয়ান বন্ধু সভার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় থেকে শুরু হয়ে দুপুর ২টায় পর্যন্ত শহরের নওযোয়ান মাঠে নওযোয়ান বন্ধু সভার সার্বিক সহযোগিতায় নওগাঁ গ্রামীণ চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। নওযোয়ান বন্ধু সভার সভাপতি আতিকুজ্জামান হিটলার এর সভাপতিত্বে এসময় নওগাঁ গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান (ডি.ও.এল.ভি) সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে চিকিৎসাসেবা প্রদান করেন।

এসময় নওগাঁ গ্রামীণ চক্ষু হাসপাতালের এর ব্যবস্থাপক পরিচালক লুৎফর রহমান, নওযোয়ান বন্ধু সভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজল, কার্যনিবার্হী সদস্য আমানত খান প্রিন্স সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় এলাকার গরীব-অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও ছানি পড়া রোগীদের নির্নয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁ গ্রামীণ চক্ষু হাসপাতালের অপারেশন করা হবে। এসময় এলাকার প্রায় ২শতাধিক নারী ও পুরুষের চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit