সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

আটোয়ারীতে উৎসব ছাড়াই বই বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ১জানুয়ারি নতুন বছরের নতুন শিক্ষাবর্ষ শুরু। প্রতিবছর এই দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হলেও করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দিবেন। উপজেলার আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ আলহাজ্ব রমজান আলী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম শুরু করেছি।

একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে বিভিন্ন দিনে সরকারের সরবরাহকৃত বিনামূল্যে বই বিতরণ করা হবে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ বলেন, শিক্ষা মন্ত্রণালয় একেকটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে বিভিন্ন দিনে বই দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। তাই তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন দিনে বই বিতরণ করবেন। একই রকম তথ্য দিয়েছেন অন্যান্য প্রাথমিক , মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কিন্ডার গার্টেনের প্রধানগণ।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit