শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯২ Time View

 

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে জনপ্রিয় খবরের কাগজ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এর আয়োজনে শনিবার (১লা জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী মহানগীতে অবস্থিত কালাই রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় কেক কেটে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ফারুক হোসেন, মুভিবাংলা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলাম, দূর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম, খরব ২৪ ঘন্টার স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ, সংবাদ 24 এর বার্তা সম্পাদক মনোয়ার হোসেন, দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলী, খবর ২৪ ঘন্টার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, বাংলাদেশ সমাচার পত্রিকার দূর্গাপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা ও পুঠিয়া উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম প্রমুখ।

বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশক,সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit