শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম? ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল কেন আলোচনায় পুতিনের পারমাণবিক ব্রিফকেস বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী হঠাৎ দিল্লি সফরে পাকিস্তানি মন্ত্রী—নেপথ্যে কী? মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ১৩ নভেম্বর নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী, দোভালকে সমন পাঠাতে দিল্লির পাতিয়ালা হাউস আদালত এবং গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে কূটনৈতিক ও ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় হেগ কনভেনশন ও ভারতীয় দেওয়ানি কার্যবিধি মেনে বিকল্প এ পথ বেছে নেওয়া হয়।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও ভারতে সন্ত্রাসবাদে অভিযুক্ত আইনজীবী পান্নুন ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেন। দোভাল যুক্তরাষ্ট্র সফরে গেলে নিরাপত্তারক্ষীদের বাধায় সমন দেওয়া সম্ভব হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তবে এই দেওয়ানি মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান ফৌজদারি মামলা থেকে আলাদা এবং এতে মার্কিন সরকার কোনো পক্ষ নয়। সমন পাঠানোর উদ্যোগের অর্থ এই নয় যে, পান্নুনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit