শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম? ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল কেন আলোচনায় পুতিনের পারমাণবিক ব্রিফকেস বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী হঠাৎ দিল্লি সফরে পাকিস্তানি মন্ত্রী—নেপথ্যে কী? মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদির সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির সময় থেকে নতুন সংস্করণ ‘জিটিএ-৬’ আসা পর্যন্ত ভারতের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকে কটাক্ষ করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’ এতে গত এক দশকে দারিদ্র্য কমে আসাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট, যা ‘জিটিএ’ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় ব্যবহারের জন্য পরিচিত।

পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দবন্ধটি ব্যবহার করেন। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা এবং বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো ছিল ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ওই তালিকায় ভারতের নাম নেই।

মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় বড় অগ্রগতি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি নিবন্ধিত স্টার্টআপ এবং বিদ্যুতায়নের অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে পোস্টে। এতে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে। এ ছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়টিও অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে থাকেন মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক ও দুই হাজারের কাছাকাছি মন্তব্য পড়ে। অধিকাংশ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে। ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির আগাম বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। কোনো ভিডিও গেমের ক্ষেত্রে ইতিহাসে এটিই সর্বোচ্চ আগাম বিক্রির রেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit