শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

ডেস্ক নিউজ : সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চেষ্টা করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার। এজন্য হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার কলও করেন তিনি। কিন্তু শেখ হাসিনা কোনো বার্তার উত্তর দেননি এবং তার ফোনও রিসিভ করেননি।

গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

তবে শেখ হাসিনা ওই বার্তা দেখেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা।

তবে এ স্ক্রিনশটটি আসল কিনা- সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করেনি। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিকে পাঠাবেন। তখন এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে। এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়ে হেরে গিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে নাম লেখানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি; সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে সেই একই আসন থেকে জিতে সংসদ সদস্য হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। এর পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্যের পদ খুইয়ে বসেন নুরুল ইসলাম নাহিদ।

এরই মধ্যে গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে মিল না থাকা ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের খোঁজ মেলে। অন্যদিকে, তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের হদিস পাওয়া যায়।

তাদের নামে বা বেনামে থাকা আসল সম্পদ, এসব সম্পদ কীভাবে এসেছে এবং আয়ের বাইরে কতটা সম্পদ রয়েছে—তা যাচাই করতে দুদক আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit