শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

এবারেও সাফল্য অর্জন করেছে বারহাট্টার মনসুর আহমাদ মহিলা কলেজ

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মনসুর আহমাদ। উনার ছেলে মেজর জেনারেল কবীর আহাম্মদ। তিনি তাঁর বাবার নামে বারহাট্টা উপজেলায় প্রতিষ্ঠা করেছেন ‘মনসুর আহমাদ মহিলা কলেজ’। এই কলেজের পরীক্ষার্থীরা এবারেও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এনিয়ে তিনটি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীরা তৃতীয়বারের মতো ভালো ফলাফল করেছে। 

স্থানীয় একাধিক বাসিন্দা জানান – মনসুর আহমাদ মহিলা কলেজ বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পর ২০২২সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বারহাট্টা উপজেলায় একটিমাত্র মহিলা কলেজ ‘মনসুর আহমাদ মহিলা কলেজ’। কলেজটি প্রতিষ্ঠা করায় নারী শিক্ষা এগিয়ে যাবে, এতে করে শিক্ষিত জাতি ও শিক্ষিত সমাজ গড়ে উঠবে। তাঁরা আরও জানিয়েছেন, মনসুর আহমাদ মহিলা কলেজ প্রতিষ্ঠার আগে জেলা শহরের কলেজে মেয়েদের পড়াশোনা করতে হতো। একারণে অনেক মেয়েরা জেলা শহরে গিয়ে পড়াশোনা করতে পারতো না।

হাইস্কুলের পড়া শেষ হতে না হতেই বিয়ে দেওয়া হতো। নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় নারী শিক্ষার হার অন্য উপজেলার তুলনায় কম বলে দাবি করেন। এই মনসুর আহমাদ মহিলা কলেজটি হওয়ায় বারহাট্টা উপজেলার মেয়েরা এখন সুশিক্ষিত সুনাগরিক হিসেবে এগিয়ে যাবে আশা করছেন এলাকাবাসী।  মনসুর আহমাদ মহিলা কলেজের অধ্যক্ষ আতিক আহমাদ জানান – কলেজটি নন-এমপিওভুক্ত। তবুও শিক্ষকগণ নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের অধ্যাবসায়, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতায় প্রতিবছরই ভালো ফলাফল করছে। এবারেও সেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছে পরীক্ষার্থীরা। এবছর ১১৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো এরমধ্যে ৩২জন মানবিক শাখা থেকে কৃতকার্য হয়েছে। যাঁরা অকৃতকার্য হয়েছে অধিকাংশ এক বিষয়ে আর অল্প সংখ্যক দুই বিষয়ে ফেল করেছে। তিনি আরও জানান – বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে শিক্ষার্থী একেবারেই কম। তবে আশা করছি কলেজের প্রতিবছরের ফলাফল বিবেচনায় বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হবে।

তিনি বলেন, সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখছি বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষক আছেন। এলাকাবাসীর উদ্দেশ্যে জানতে চাইলে, কলেজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসার দাবি জানান অধ্যক্ষ আতিক আহমাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূরদূরান্তের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের ব্যবস্থা করা হবে বলে কলেজ কর্তৃপক্ষের পরিকল্পনায় রয়েছে। উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে জানা যায় নেত্রকোণা জেলার ছয়টি কলেজের ফলাফল শূন্য। এরমধ্যে সরকারি অর্থায়নে একাধিক  কলেজে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এদিকে মনসুর আহমাদ মহিলা কলেজ কর্তৃপক্ষের নিজ অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit