রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, এ সরকার তা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশের কল্যাণের জন্য জীবন-প্রাণ উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পরে ভাঙা সুটকেস এবং অ্যাকাউন্টে সাড়ে ৩শ টাকা পাওয়া গিয়েছিল। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকেই সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।

 

 

মন্ত্রী বলেন, আপনি যে নেতার রাজনীতি করেন, তার চরিত্রের সঙ্গে আপনার চরিত্র কতটুকু মিল আছে তা খেয়াল করে দেখবেন। আপনার মুখের কথা, অন্তরের কথা এবং মাথার চিন্তা যেন এক হয়। তাহলে দেশ সুন্দর হবে, সরকার প্রশংসিত হবে। জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে। মনে রাখতে হবে এ প্রজন্ম অনেক সচেতন। তারা আপনার কথা ও কাজের রূপ বাস্তবে দেখতে চায়। আমাদের পবিত্র দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। 

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit