মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

মেসির সঙ্গে কী হয়েছিল? মুখ খুললেন বেলিংহ্যাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে লিওনেল মেসি ও জুড বেলিংহ্যামের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্ত ঘিরে তৈরি হয় নানা জল্পনা। তবে ম্যাচ শেষে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার।

বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যাচ চলাকালে একপর্যায়ে মাঠের মাঝখানে মুখোমুখি হয়ে তর্কে জড়ান মেসি ও বেলিংহ্যাম। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বলেন ইংলিশ তারকা।

বেলিংহ্যাম জানান, রেফারির একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এর বাইরে কোনো ব্যক্তিগত বিরোধ বা উত্তেজনার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে তর্ক করছিলাম। সবাই হয়তো এটাকে বড় ঘটনা বানাবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।

ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বেলিংহ্যাম বলেন, ‘তার মনে হয়েছিল ইংল্যান্ডের পক্ষে একটি ফাউল দেওয়া উচিত ছিল। তখন মেসি পাল্টা জানতে চান, তার ওপর হওয়া ফাউলের কী হবে। জবাবে বেলিংহ্যাম মজা করেই বলেন, মেসি যথেষ্ট শক্ত, তাই বিষয়টি সামলে নিতে পারবেন।’

ম্যাচে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হলেও শেষ বাঁশির পর মেসির প্রশংসা করতে ভোলেননি ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

তিনি বলেন, ‘আমি হারা দলের একজন, তাই কষ্ট তো আছেই। কিন্তু বিশ্বের সেরাদের একজনের বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য গর্বের।’

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশাও লুকাননি বেলিংহ্যাম। তিনি বলেন, ‘এটা সত্যিই হৃদয়ভাঙা। আমি সেই ইংল্যান্ড দলের অংশ হতে চেয়েছিলাম, যারা ইতিহাস গড়বে। কিন্তু আবারও সমর্থকদের হতাশ করলাম। এর জন্য আমি দুঃখিত।’

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit