বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্টের মধ্যে আসন্ন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল খুবই উদ্বিগ্ন। কারণ তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যা যুদ্ধের অবসান ঘটাবে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েল কর্তৃক নির্ধারিত এবং ইসরায়েলি জনগণের সামনে উপস্থাপিত কৌশলগত লক্ষ্যটি, ইরানে শাসনব্যবস্থা বহাল রাখার মতো কোনো চুক্তির চেয়ে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল। ইসরায়েলি গণমাধ্যমে আলোচনা এই বিষয়টিকে কেন্দ্র করেই হচ্ছে। 

লেবাননের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও বেশি কৌশলগত ও তাৎক্ষণিক। কারণ এটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিজ শহরে থাকার ক্ষমতার সাথে জড়িত।
 
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলে সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ফলে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আল-জাজিরা বলছে, এটি এমন একটি বিষয় যা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে পারে, এবং মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে যতটা সম্ভব সুবিধা আদায় করা যায় সেই চেষ্টা করছেন।

 

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/সন্ধ্যা ৬.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit