রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হতে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১৩ ও ১৪ জুলাই তেহরানে একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোমে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ১৮ জুলাই মাশহাদ শহরে আরেকটি জানাজা শেষে ইমাম রেজা (আ.)-এর মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/বিকাল ৫.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit