শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আদ-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬২ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভেন্টিলেশন সংক্রান্ত ত্রুটি খুঁজে পেয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যার প্রমাণ মিলেছে। এ বিষয়ে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী শনিবার (৩০ মে) হাতে পাওয়া যাবে।

জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ওয়ার্ডে ঠান্ডা বেশি অনুভূত হওয়ায় এক মা নার্সকে এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। তবে গরম লাগতে শুরু করলে পুনরায় এসি চালু করা হয়।

এর কিছু সময় পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ধীরে ধীরে আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে সকালে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় নবজাতকদের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহত শিশুদের স্বজনরা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধান এবং হাসপাতালের অব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৫/দুপুর ১২.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit