মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের নিয়ে কথা বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা। রাজস্থান রয়্যালসের ১৫ বছরের এই ব্যাটারকে অপেশাদার বললেও দোষারোপ করতে রাজি নন তিনি। বরং প্রশংসা করেছেন জিতেশ।

আরসিবির পডকাস্টে এবি ডি ভিলিয়ার্সকে সাক্ষাৎকার দিয়েছেন জিতেশ। সেখানেই বৈভবকে নিয়ে কথা বলেছেন তিনি। জিতেশ বলেছেন, ‘বৈভব আমার খুব ভালো বন্ধু। আমরা খুবই ঘনিষ্ঠ। আমি তাকে যা খুশি বলতে পারি।’ ডি ভিসিয়ার্স প্রশ্ন করেন, ‘তোমার মতে কোন তরুণ ক্রিকেটার ভবিষ্যতে ভারতীয় দলে খেলতে পারে বা তারকা হয়ে হতে পারে?’ জিতেশ বলেছেন, ‘বৈভব।

টেকনিক, মানসিকতা এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতার জন্যই বৈভবকে বেছে নিয়েছি। আমার তো মনে হয় বৈভব তিন ধরনের ক্রিকেটেই দাপট দেখাবে। মাঠে তাকে এই বয়সেই দারুণ পেশাদার মনে হয়। কিন্তু আসলে তা নয়।’নিজের বক্তব্যের সমর্থনে বৈভবের বয়স এবং সেই অনুযায়ী স্বাভাবিক আচরণের কথা বলেছেন। আরসিবির উইকেটরক্ষক-ব্যাটারের বক্তব্য, ‘বৈভব ১৫ বছরের বাচ্চা।

আইসক্রিম খেতে খুব ভালোবাসে। প্রায়ই আইসক্রিম খেত। আমি অবশ্য খেতাম না। একটা বাচ্চা তো আইসক্রিম খেতে চাইবেই। এতে অস্বাভাবিক কিছু আছে? বৈভব আমাদের বাড়িতেও আসে। আমার স্ত্রীর সঙ্গে গল্প করে। ইউটিউবে ভিডিও দেখে। বৈভব আমার ছোট ভাইয়ের মতো।’বৈভবকে নিয়ে এখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যে সব সমালোচনা শুরু হয়েছে, তা পছন্দ নয় জিতেশের। বেশ বিরক্তই তিনি।

এ নিয়ে জিতেশ বলেছেন, ‘যে যা পারে বলুক। আমি এগুলো পাত্তা দিই না। অনেকেই মনে করেন, বৈভবের আরও পেশাদার হওয়া উচিত। কারণ এই বয়সেই সে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছে। মাথায় রাখা উচিত তার বয়স মাত্র ১৫। খুবই বাচ্চা ছেলে। বাচ্চাদের বাচ্চার মতোই থাকতে দেওয়া উচিত। আমার সঙ্গে থাকলে যা খুশি করে। কোন ভাবেই আমি তাকে বিচার করতে রাজি নই। আমিই তো বৈভবকে বলি, তোর বয়স এখন ১৫। টেলিভিশন দেখবি। যা খুশি খাবি। তবে ব্যাটিং নিয়ে সব সময় যত্নশীল থাকবি।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit