মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার ওসাসুনার মাঠে ২-১ গোলে জিতে লা লিগার শিরোপার একেবারে কাছে চলে এসেছে বার্সেলোনা। শেষ দিকে রবার্ট লেভান্ডভস্কি ও ফেররান তরেস গোল করেন। চার ম্যাচ বাকি থাকতে বার্সা ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ১৪ পয়েন্ট এগিয়ে। রিয়ালের একটি ম্যাচ কম খেলা আছে। রোববার রিয়াল এস্পানিওলের মাঠে যাবে। রিয়াল না জিতলেই বার্সেলোনা টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হবে।

৮১ মিনিটে মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে ক্রস দেন। লেভান্ডভস্কি লাফিয়ে হেডে গোল করেন। পাঁচ মিনিট পর ফেরমিন লোপেজের পাস পেয়ে তরেস ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোলরক্ষককে পরাস্ত করেন। দুই মিনিট পর রাউল গার্সিয়া কাছ থেকে গোল শোধ করেন। কিন্তু ওসাসুনার জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

তবে বেশিরভাগ সময়ই ওসাসুনা বেশি বিপদ তৈরি করেছিল। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রাখেন। ৩৫ মিনিটে আন্তে বুদিমির পোস্টে শট মেরেছিলেন। দুই মিনিট পর আরেকটি শট ঠেকিয়ে দেন গার্সিয়া। ৬৯ মিনিটেও তাকে আরও একটি শট ঠেকিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। এরপর ৮০ মিনিট শেষে তিন গোলের দেখা পায় এই ম্যাচ। যাতে শেষ হাসিটা বার্সেলোনাই হাসে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit