মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলা: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, ইরান যদি ‘দুর্ব্যবহার’ বা ‘খারাপ কিছু’ করে, তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।’তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য,‘তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা জানেই না তাদের নেতা কে।’ইরানের পাঠানো প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, তিনি তা পর্যালোচনা করছেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit