মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

লোয়ার অর্ডারের কাছ থেকে রান চান লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : ওপরের সারির ব্যর্থতায় আজ লোয়ার অর্ডারের ব্যাটারদের ভালো কিছু করার সুযোগ এসেছিল। তারাও প্রথম দুই সারিকেই অনুসরণ করেছেন, কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। যার ফলস্বরূপ বাংলাদেশ অলআউট হয়েছে ১০২ রানে। ১৫ ওভারের খেলায় এই রান যে জেতার মতো নয়, তা স্বীকার করেছেন দলপতি লিটন দাস।

সুযোগ থাকা সত্ত্বেও আজ লোয়ার অর্ডারের ব্যাটাররা রান করতে না পারায় হতাশা ঝরেছে লিটনের কণ্ঠে। প্রথম সংবাদ সম্মেলনেও ব্যাটিং লাইনআপের নিচের দিকের ক্রিকেটারদের কাছ থেকে রান চেয়েছিলেন তিনি। আজ বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘লোয়ার অর্ডারের ব্যাটারদের দায়িত্ব আছে, আমরা চাই তারা কিছু ইনপুট দিক। আজ জায়গা ছিল, ব্যর্থ হয়েছে।’

১০৩ রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশ একটা সময় ভালো অবস্থান তৈরি করেছিল। সেটা শরিফুল ইসলামের কল্যাণে। এই পেসার নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন, পরের ওভারে নেন আরেকটি, নিউজিল্যান্ডের দলীয় ৩৩ রানে চতুর্থ উইকেটটি নেন শেখ মেহেদী। এরপর অবশ্য আর কোনো উইকেটই পায়নি, কিউইরা জিতে ৬ উইকেটে। শরিফুলের কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘টোটাল খুব বড় ছিল না। উইকেটও ভালো ছিল…। শরিফুল খুব ভালো বল করতেছিল, আরও দুইটা উইকেট বের করে নিতে পারলে তারা (নিউজিল্যান্ড) প্রেসারে পড়লেও পড়তে পারত।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো জুটিটাই গড়েছিলেন লিটন ও হৃদয়। বৃষ্টির আগে হওয়া সেই জুটিও কেবল ২৮ রানের। ফের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই উইকেটের মিছিল। শেষ পর্যন্ত ক্রিজে টিকেই থাকতে পারেনি। লিটন মনে করেন, তার ও হৃদয়ের জুটিটা আরেকটু বড় হলে খেলায় ভিন্ন কিছু হত। ‘আমার আর হৃদয়ের জুটিটা যদি আরেকটু বড়, তাহলে খেলা ভিন্ন কিছু হত।’

 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit