মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

শরিফুল চাপ তৈরি করলেও হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : শরিফুল নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নিলে সেই আশায় আরও জোয়ার লাগে। বাংলাদেশ পুরোপুরি ম্যাচে ফিরে শেখ মেহেদী নিক ক্যালিকে শিকার করলে। তখন দলীয় রান ৩৩, কিন্তু টাইগাররা শেষ পর্যন্ত পারল না। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফটের ব্যাটে নিউজিল্যান্ড আর কোনো উইকেট না হারিয়েই জিতেছে।

মিরপুরে জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ঝড়ে ২০ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। ম্যাচের ফলটা চট্টগ্রামের সেই প্রথম টি-টোয়েন্টির মতো। সেখানে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। আর আজ ৬ উইকেটে হারল, যদিও এটা ডিএল মেথডে। এর ফলে ১-১ ব্যবধানে সমতায় থেকে সিরিজ শেষ হলো। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

১০২ রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশ শরিফুলের কল্যাণে দ্বিতীয় ওভারেই ২ উইকেট তুলে নেয়। অন্যপ্রান্তে বাকিরা খরুচে হলেও ২৩ রান করা রবিনসনকে ফিরিয়ে শরিফুল আবার উইকেট নেন। মেহেদী ক্যালিকে বোল্ড করেন পঞ্চম ওভারের শেষ বলে। বাংলাদেশি অফস্পিনার এতটাই জোরের ওপর বল ছুঁড়েছিলেন যে, ক্যালি বিশ্বাসই করতে পারছিলেন না তার বেল উড়ে গেছে।

বাংলাদেশ এরপর অবশ্য আর দাপট দেখাতে পারেননি। নিজের শেষ ওভারে শরিফুলই দিয়েছেন ১৫ রান। উইকেট ধরে রেখে শেষের দিকে ঝড় তুলেন জ্যাকবস। রিপন মণ্ডলের দ্বিতীয় ওভারে ১৪ রান উঠানোয় অবদান রাখা এই ব্যাটার রিশাদের তৃতীয় ওভারের ৪ বলেই নেন ১৬ রান। নিজের ইনিংসে ৩টি ছয় ও ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। ফক্সক্রফট অপরাজিত থাকেন ১৫ রানে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit