বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

 চুন্নুর শ্রেষ্ঠ সাফল্যঃ এখনি অন্ধ বন্ধ করোনা পাখা

লুৎফর রহমান : রাজনীতিবিদ ও লেখক।
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৭ Time View

প্রিয় বন্ধু সাইদুল হক চুন্নু একজন দৃষ্টি প্রতিবন্ধী। বিশ্ববিদ্যালয় জীবনে আমরা একই বিভাগের ছাত্র ছিলাম। ৬ বছর বয়সে প্যারা টাইফয়েডে চীরতরে অন্ধ হয়ে যাওয়া চুন্নু ছিল ছাত্র হিসাবে মেধাবী।

পেশাগত জীবনে চুন্নু প্রতিষ্ঠা করেছে অন্ধদের কল্যানে এক বিশাল প্রতিষ্ঠান BERDO . সারাদেশে প্রায় ২০টির মত বার্ডোর ইউনিট কাজ করে যাচ্ছে। ৭ তলা বিশিষ্ঠ বার্ডোর বিশাল হেড অফিস মিরপুরের রূপনগরে।

আল্লাহ আমাদের চোখ কান সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রেখেছে। আমরা দেখতে পাই। চুন্নু দেখতে পায়না। কিন্তু চুন্নু অন্ধ হয়েও আমাদের সকলকে হারিয়ে দিয়েছে। চুন্নুর সাফল্যই প্রমান করে দেয়, আল্লাহ কিনা পারে ?

চুন্নু বিগত সরকারের আমলে ২০২৩ সালে একুশে পদক পেয়েছিল। এবারে ২০২৬ এর স্বাধীনতা পদক লাভ করেছে। দেশের শ্রেষ্ঠ দুটি পদক অর্জনে চুন্নুর সাফল্য স্মরণীয় বরণীয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৮৯ ব্যাচের বন্ধুরা মিলে চুন্নুকে সম্বর্ধনা প্রদান করা হলো চুন্নুর প্রতিষ্ঠান Berdo তে। অভিন্দন চুন্নুকে। চুন্নুর অর্জন আমাদের সকলের অর্জন।

 

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

 

 

 

বিপুল/০১.০৫.২০২৬/রাত ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit