বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন থানা কৃষক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তারা। এছাড়াও অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনির ব্যাবস্থা করা হয়। এবং তৃষ্ণার্ত অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবক সহ স্থানীয়রা।

শিক্ষা-প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য ও থানা কৃষক দলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে এ কাজে অংশগ্রহণ করেন, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: মাসুদুর রহমান দেওয়ান, কৃষকদল নেতা মো: আনোয়ার হোসাইন, আব্দুল লতিফ, মো: সাব্বিব হোসেন আলাল, মো: খায়রুজ্জামান বতু ও মো: লিয়াকত হোসেন লিটন সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময়ে আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের আসা-যাওয়ার পথ সুগম করতে আমি ও আমার নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই ট্রাফিকের দ্বায়িত্ব পালন করতে পেরে খুবই আনন্দিত। এছাড়াও প্রখর গরমে কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের ছায়াস্থলের জন্য অস্থায়ী ছাউনীর ব্যবস্থা করা হয়েছে এবং তীব্র তাপ-প্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি বিতরণ করেছি। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে এর আগেও সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই উদ্যোগ। সামনের দিনগুলোতে সাধারণ মানুষের পাশে থেকে আরও সমাজসেবা মূলক কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এই নেতা।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit