রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে চৌগাছা পৌর এলাকার হুদোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চৌগাছা পৌরসভার হুদোপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফির সাথে চাঁদপুর গ্রামের দিয়ানত আলীর ছেলে ও পৌর যুবদলের অপর যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ দলীয় বিরোধ চলে আসছিলো। সোমবার রাতে এর জের ধরে দুই পক্ষের লোকজন দা,লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফি (৩৭), হাওয়া বেগম (৩৩), আশাদুল ইসলাম (৪২), কবির উদ্দিন (৪৬) ও রানা মিয়া (৬০) সহ অনন্ত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মফিজুর রহমান মফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌগাছা থানার ওসি মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন পক্ষ বা কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit