রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামী আটক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৯ আসামীকে আটক করেছেন পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান পরিচালনা করে চৌগাছা থানা পুলিশ আসামী ৯ আসামীকে আটক করেছেন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় ও চৌগাছা থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামীরা হলেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে মামুন হোসেন (২৫), মাসিলা গ্রামের নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৫৫), মাধবপুর গ্রামের ইমান আলী পাখির ছেলে মিল্টন মিয়া (৩৩), দিঘড়ী মোফাজ্জেল হোসেনের ছেলে মামুন হোসেন (২৫),উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের খালপাড়ার লনু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৪), বল্লভপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আমিন তরফদার (২৩), চৌগাছা সদর ইউনিয়নের লষ্করপুর গ্রামের মাঝের পাড়ার মফিজুর রহমানের ছেলে ইকবাল রহমান (৩৭), ঝিনাইকুন্ডু গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ছাব্বির হোসেন সজিব (২০)।চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit