বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিভিন্ন সময় সফরকারী দল রাজশাহীতে খেললেও সেগুলো সীমাবদ্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেটে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ম্যাচ নিয়মিত হলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত ছিল নগরবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। 

সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটিই রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিরিজ সামনে রেখে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দুই দলই।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। এর আগে এমন সুযোগ খুব একটা পাওয়া যায়নি। নির্বাচকরা সবকিছু বিবেচনা করেই দল গঠন করেছেন এবং এই সিরিজে পারফরম্যান্সের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, সিরিজই এখন প্রধান লক্ষ্য। রাজশাহীতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে দল, সেখানে উইকেট ভালো এবং আবহাওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, এই মাঠে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও সার্বিক আয়োজন সন্তোষজনক। বিশ্বকাপ সামনে থাকায় সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

তিনি মনে করেন, উইকেট ব্যাটারদের সহায়ক হতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তার দল। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ নিজেদের মাঠে ভালো করার চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহীতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার, বুধবার ও আগামী শনিবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit