বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ আখ্যা দিলেন ইন্টার মায়ামির নতুন কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস মেসির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মেসিই সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা কোচ মাঠেই রয়েছে। আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আর আমাদের এমন একটি দল আছে, যারা ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। আমাদের ১০ নম্বর জার্সিধারীকে ঈশ্বর যে জাদু দিয়েছেন, সেটাই আমাদের শক্তি।’

এই জয় ইন্টার মায়ামিকে স্বস্তি দিয়েছে, কারণ মাশচেরানোর বিদায়ের পর দলটি বেশ কঠিন একটি সপ্তাহ পার করছিল। তার বিদায়ের প্রকৃত কারণ এবং ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে হোয়োস সংবাদমাধ্যমের সামনে সাবেক কোচের প্রশংসা করতেও ভোলেননি।

তিনি বলেন, ‘এই ফলাফল আসলে আগের কাজেরই ধারাবাহিকতা। দলটি এমএলএস চ্যাম্পিয়ন, এটি একটি শক্তিশালী দল, বড় বড় ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। এত দর্শকের সামনে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ কলোরাডোর বিপক্ষে জয়ের ম্যাচে লুইস সুয়ারেজ মাঠে ছিলেন না। এ বিষয়ে ব্যাখ্যাও দেন হোয়োস।

তিনি বলেন, ‘আমাদের দলে অসাধারণ মানের খেলোয়াড় আছে। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ফুটবল আবেগের খেলা। আমি কখনও খেলোয়াড়সুলভ চিন্তা করা বন্ধ করিনি, তবে এখন আমি কোচ। আজ আমরা চেয়েছিলাম লুইসকে কিছু সময় দিতে, যাতে সে ম্যাচ রিদম ফিরে পায়। কিন্তু ম্যাচটা খুব কঠিন হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমি ফুটবল ইতিহাসের আরেক মহান গোলস্কোরারকে মাঠে নামাতে চেয়েছিলাম, যাতে সে কিছু সময় খেলতে পারে। কিন্তু প্রতিপক্ষের শারীরিক শক্তির কারণে একজন কমিয়ে খেলার ঝুঁকি নেওয়া যায়নি। এই ফলাফল প্রমাণ করে দলটি আগের ধারাবাহিকতাতেই আছে। তারা এমএলএস চ্যাম্পিয়ন, একটি শক্ত দল।’

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit