বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

রেফারির বিরুদ্ধে ফের অভিযোগ করবে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : এসব বিষয়ে উয়েফার কাছে আবার অভিযোগ দিবে বার্সা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। প্রথম লেগের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সা অভিযোগ দিলে ম্যাচ রেফারি ইস্তভান কোভাচকে শাস্তি দেয় উয়েফা। রোমানিয়ান রেফারিকে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের বাকি ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় লেগের ম্যাচে ফরাসি রেফারি ক্লেমেন্ট তুরপিন বড় প্রভাব রেখেছেন বলে মনে করেন লাপোর্তা। এগুলো তারা গ্রহণ করবেন না বলে জানালেন। পাশাপাশি বললেন, যারা মনে করে যে, বার্সেলোনা রেফারিদের কাছ থেকে সুবিধা পায়, তারা লজ্জাহীন।

আগের লেগে লাল কার্ড দেওয়া হয়েছিল পাও কুবার্সিকে। গতকাল এরিক গার্সিয়াকে। লাপোর্তা বলেন, ‘তারা যেটা করেছে এটা গ্রহণযোগ্য নয়। রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত এই ম্যাচে পরিষ্কারভাবে বড় প্রভাব রেখেছে।’ তিনি বলেন, ‘প্রথম লেগে আমরা পরিষ্কার একটি পেনাল্টি পাইনি, লাল কার্ড পেয়েছি। কুবার্সিকে হলুদ কার্ড দিলেই চলত।’

তিনি বলেন, ‘গতরাতে এরিক গার্সিয়ার লাল কার্ডটি ভুল। কুন্দে তো বল দখলের জন্য সেখানে ছিলই। গার্সিয়া শেষ ম্যান ছিল না। আর ফেরানের গোল বাতিল ঠিক হয়নি, ওলমো একটি পেনাল্টি পায়। ফারমিন মুখ কেটে গেছে, রেফারি হলুদ কার্ড পর্যন্ত দেয়নি।’অভিযোগ করবেন জানিয়ে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এটা গ্রহণ করব না। আগেই একটি অভিযোগ দিয়েছি। উয়েফার কাছে শিগগির আরেকটি অভিযোগ দেব।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit