বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে ইচ্ছুক গম্ভীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল চলাকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে নিজের কোচিং চুক্তি বাড়ানোর আবেদন করেছেন গৌতম গম্ভীর। তার কোচিংয়ে ভারত ইতোমধ্যেই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এই সাফল্যের পর তিনি আরও দীর্ঘ সময় দলের দায়িত্বে থাকতে চান।

বর্তমানে গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। তবে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী এবং সেই অনুযায়ী চুক্তি বাড়ানোর আবেদন করেছেন। যদি বোর্ড এই প্রস্তাব মেনে নেয়, তাহলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ভারতীয় দলের ডাগআউটে থাকতে পারেন তিনি।

এছাড়া তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে আরও কিছু সময়ের জন্য বহাল রাখার অনুরোধও করেছেন বলে জানা গেছে। যদিও সাম্প্রতিক সময়ে সূর্যকুমারের ব্যাটিং ফর্ম ভালো নয় এবং আইপিএলেও তিনি রান করতে সংগ্রাম করছেন। বোর্ডের কিছু কর্মকর্তা অবশ্য ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, ২০২৮ সালের লক্ষ্য সামনে রেখে নতুন অধিনায়কের অধীনে দল গড়া উচিত। তাই তারা সূর্যকুমারের নেতৃত্বে দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দিতে আগ্রহী নন।

অন্যদিকে গম্ভীরের অবস্থান ও সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বোর্ডের কিছু সদস্য। কারণ বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞদের টেস্ট দল থেকে সরিয়ে দেওয়ার পর সূর্যকুমারের ক্ষেত্রে গম্ভীর তুলনামূলকভাবে ছাড় দিয়ে চলছেন, বিষয়টি ব্যতিক্রম হিসেবে দেখছেন তারা।

তবে পিটিআইয়ের বরাতে জানা গেছে, বিসিসিআই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। গম্ভীরের কোচিং চুক্তি বাড়ানোর বিষয়ে ইতিবাচক সম্ভাবনা থাকলেও সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপর। আপাতত আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর পর্যন্ত তাকে অধিনায়ক হিসেবে রাখা হতে পারে, এরপর পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit