শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। একই দিনে হয় গণভোটও। তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে ইসি।

অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-২ দুটি আসনে নির্বাচিত হন। আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। পরে আজ একই দিনে দুই আসনের ভোট গ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করে সংস্থাটি। গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ায় আসন দুটিতে আর গণভোট হচ্ছে না।

শেরপুর-৩ আসনের নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান।

এই নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে চার লাখ ৯ হাজার ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন বাহিনীর ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য আছেন। নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছেন ৩৬ জন। ইসির নিজস্ব পর্যবেক্ষক মোতায়েন আছেন ১৮ জন করে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী রয়েছেন চারজন। তারা হলেন– বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার এবং স্বতন্ত্র থেকে আমিনুল ইসলাম। 

স্থানীয় সংবাদ পোর্টাল

মোট ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে চার লাখ ৫০ হাজার ৩০৯ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র‍্যাবের ১০ টিম (৭০ জন), পুলিশের এক হাজার ৩২৭ ও আনসার ভিডিপির এক হাজার ৯৯০ সদস্য নিয়োজিত করা হয়েছে।

ইসি জানায়, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ও দেশের মধ্যে মোট সাত হাজার ৩০৯ জন। বগুড়া-৬ আসনে প্রবাসী এক হাজার ২৮১ জন ও দেশের ভেতর দুই হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। শেরপুর-৩ আসনে প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

এদিকে বগুড়া-৬ আসনে ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন তিনজন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভেতরের ভোটার। শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রবাসী একজনের ও দেশের ভেতরের এক হাজার ২৪৫ জনের ভোট।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit