বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

আবার পলাশের কাছে ফিরছেন স্মৃতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। তাদের প্রি-ওয়েডিং উদযাপন সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছিল এবং ভক্ত-অনুরাগীরা সেই জুটির জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন।

তবে বিয়ের একদিন আগে হঠাৎ করেই ছন্দপতন ঘটে। প্রথমে জানা যায়, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত করা হয়। এরপর পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে, যার জেরে স্মৃতি সেই সম্পর্ক ভেঙে দেন। 

এখন আবার তাদের পুনর্মিলনের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যেখানে পলাশের বোন গায়িকা পলক মুচ্ছলকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে স্মৃতির বাবার সঙ্গে দেখা যায়। পলক তাকে প্রণাম করেন এবং তিনি আশীর্বাদ দেন। এ সময় পলকের সঙ্গে তার স্বামী মিঠুনও উপস্থিত ছিলেন। সেই ভিডিও দেখে ভক্তরা অবাক হয়ে গেছেন এবং নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।

এক নেটিজেন প্রশ্ন তুলছেন— দুই পরিবারের মধ্যে কি সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? আরেক নেটিজেন বলেন, স্মৃতি ও পলাশ আবার এক হতে পারেন। যদিও কিছু ব্যবহারকারীর মতে, ভিডিওটি পুরনোও হতে পারে। এটি সাম্প্রতিক নাকি পুরোনো—এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

এদিকে অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি আশা প্রকাশ করে বলেছেন, স্মৃতি ও পলাশের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তিনি পলাশের একটি ডিরেকশন প্রজেক্টে কাজ করছেন। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ডেইজি বলেন, আমার আশা— দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এবং তারা আবার একসঙ্গে হবে। কারণ তারা সত্যিই খুব সুন্দর জুটি।

পলাশের পরিবার সম্পর্কে ডেইজি বলেন, আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি। খুব ভালো এবং মাটির মানুষ ওরা। ভগবানের ওপর তাদের গভীর বিশ্বাস আছে, আর এটাই তাদের বিশেষত্ব। উল্লেখ্য, ব্যক্তিগতজীবনে এত টানাপোড়েনের মধ্যেও স্মৃতি মান্ধানার ফোকাস তার খেলায়। তার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ওম্যানস প্রিমিয়ার লিগ ২০২৬, যা তার ক্যারিয়ারের অন্যতম এক বড় সাফল্য।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit