রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

জয়পুরহাটে বৈধ কাগজপত্র বিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ সহ বৈধ কাগজপত্র বিহীন সবধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. গোলাম মওলা ও পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে বৈধ কাগজপত্রবিহীন যানবাহন ও হেলমেট ব্যতীত মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। ৩০ মার্চ সোমবার থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে এসব নিয়ম জনসম্মুখে প্রকাশ করার সীদ্ধান্ত গৃহীত হয়।

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit