বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

বার্সা যা দেয়নি, মেসিকে সে সম্মানই দিচ্ছে মিয়ামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামি তাদের নতুন স্টেডিয়ামের একটি অংশের নাম রাখছে ‘লিও মেসি স্ট্যান্ড’। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি বৈশ্বিক ক্রীড়াজগতে এক বিরল ঘটনা, যেখানে একজন খেলোয়াড় এখনো নিজের মাঠে নিয়মিত খেলছেন এবং সেই মাঠেই তার নামে একটি স্ট্যান্ড রয়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘সাধারণত এই ধরনের সম্মান অতীতের দিকে তাকিয়ে দেওয়া হয়। আর সে কারণেই আমাদের এই কাজটি সবার চেয়ে আলাদা। কারণ আমরা এই কাজটা করেছি বর্তমান খেলোয়াড়ের জন্য। লিও যখন মাঠে নামেন তখন আপনি যা অনুভব করেন সে অনুভূতি থেকে আমরা এই স্ট্যান্ডের নামকরণটা করেছি।’

লিওনেল মেসির জীবনে বার্সেলোনা এক সোনালী অতীত, বার্সার জন্য মেসিও ঠিক তাই। অতিসম্প্রতি নতুন স্টেডিয়াম উদ্বোধন করেছে এই ক্লাবও। তবে কাতালান এই ক্লাব অবশ্য মেসির নামে কোনো স্ট্যান্ড রাখেনি। বর্তমান খেলোয়াড় হলেও ইন্টার মিয়ামি ঠিক সে সম্মানটাই দেখিয়েছে মেসির প্রতি। লিও মেসি স্ট্যান্ড স্টেডিয়ামের নিচের স্তরের ১১৭ থেকে ১২১ নম্বর এবং উপরের স্তরের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন জুড়ে বিস্তৃত হবে।

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি দলকে সেই মৌসুমের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালের এমএলএস কাপ জিতিয়েছেন। পাশাপাশি দলটি এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও করেছে। ব্যক্তিগতভাবে মেসি ২০২৪ ও ২০২৫ সালে পরপর দুবার এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা আগে কেউ করেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন তিনি।

আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে লিও মেসি স্ট্যান্ডে বসা দর্শকদের জন্য বিশেষ চমক রাখা হবে বলে ক্লাব জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit