বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮১ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে আশুলিয়ায় র‍্যালী ও সমাবেশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মীরা।রোববার সকালে র‍্যালিটি আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সংগঠনটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এসময়ে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ সহ নারী শ্রমিকরা এই র‍্যালীতে অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতাকর্মীরা বলেন, দেশের গার্মেন্টস শিল্পে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এখনো অনেক ক্ষেত্রে নারী শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাদের অভিযোগ।তারা বলেন, নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার ও মালিকপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।এছাড়াও নারী শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবীও জানান তারা।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit