বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। সোমবার (২ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম. শামসুল হক। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্থপতি মাসুদ। সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে স্বাধীনতার দাবিতে পতাকা উত্তলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ধানমন্ডির ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি-আইএসটি অডিটোরিয়ামে মরহুম প্রফেসর ড. শাহিদা রফিকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৪টায় চন্দ্রিমা মডেল টাউনে আমরা বিএনপি পরিবার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড খাল খনন/পরিচ্ছন্নতা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং মাননীয় ট্রেজারার। ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বিকেল ৫টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল’ আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit