মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। গত বছর ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জবাবে চীন একাধিক দফায় পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে সেটি গত বছরের নভেম্বরে সীমিত করেছে। তবে সাম্প্রতিক ইস্যুতে আবারও শুল্কারোপের কথা ভাবছে বেইজিং।

ট্রাম্প চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করেছেন। কয়েকদফায় সেটি বেড়ে কয়েকগুণ হয়েছিল। জবাবে চীন কৃষিপণ্য ও জ্বালানি খাতে নির্দিষ্ট শুল্ক আরোপ করে। বিরল খনিজ (রেয়ার আর্থ) খাতে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছিল। এতে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। শুল্কারোপের ঘোষণা ট্রাম্প দেওয়ার পরপরই মার্কিন সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস তার আরোপিত শুল্ক বাতিল করে দেয়। ওই আইনের অধীনে চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করা হয়েছিল।

রায়ের পর ট্রাম্প বলেন, তিনি ‘ট্রেড অ্যাক্ট’-এর সেকশন ১২২-এর অধীনে সব দেশের পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক আরোপ করবেন। পরে ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি জানান, এই হার বাড়িয়ে ১৫% করা হবে। ট্রাম্পের এমন ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রের নীতিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সমন্বয় করবে কি না, সে বিষয়ে ‘যথাসময়ে’ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসন্ন ষষ্ঠ দফা যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় চীন খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে আসছে এবং যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহার ও ভবিষ্যতে এমন শুল্ক আরোপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফরে যাবেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ঠিক আগেই এই সফরের ঘোষণা দেওয়া হয়, যা ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit